রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

বিমানবন্দরের টয়লেটে ময়লার ঝুড়িতে স্বর্ণের বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bar-copyআওয়ার ইসলাম : বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমান বন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ইমিগ্রেশন সংলগ্ন টয়লেটের ভেতরে রাখা ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় ১০ টি বারে এই স্বর্ণ ফেলে যায় কেউ।

কাস্টমস গোয়েন্দা বিভাগের ফেসবুক পাতায় বলা হয়েছে, স্বর্ণের বারগুলো ময়লার ঝুড়িতে টিস্যু দিয়ে মুড়িয়ে ঢেকে রাখা হয়েছিল। এর মধ্যে পাঁচটি প্যাকেটে ১০ টি বার কালো স্কচ টেপ দিয়ে আটকানো অবস্থায় রাখা ছিল।

আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা বিভাগ বলছে, এখন ভিডিও ফুটেজ দেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও সম্ভাব্য সহযোগী হিসেবে বিমানবন্দরের কর্মীদের শনাক্তের চেষ্টা চলছে।

আনুষ্ঠানিকতা শেষে আটক স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ