শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সৌদিতে যে খেলায় প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হন ২০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-carআওয়ার ইসলাম: ভয়ঙ্কররকম কার রেসিংয়ে আশক্তি রয়েছে সৌদি নাগরিকদের। আর এ খেলায় প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছেন ২০ জন। সাম্প্রতিক এক রিপোর্টে এমনটিই দেখা গেছে।

রিপোর্টে বলা হয়েছে, রেসিংয়ে কার ড্রাফটিং এবং একপাশের চাকা উপরে উঠিয়ে দ্রুত গতিতে প্রাইভেটকার চালানোর এ খেলা খুবই ভয়ঙ্কর। যাতে সৌদি তরুণরা দারুণ আশক্ত হয়ে পড়ছে আর মৃত্যুর ঝুঁকি দিনদিন বেড়ে চলেছে।

আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়ঙ্কর এ খেলায় সৌদি সরকার অনেক আগে থেকেই কঠোর। তবে তরুণদের এ খেলা থেকে বিরত রাখতে ব্যর্থ হওয়ায় সাম্প্রতিক সময়ে জরিমানা বাড়িয়েছে ২০ গুণ। প্রথমবার এ ধরনের কার রেসিংয়ে কাউকে আটক করা হলে জরিমানা গুণতে হতো ১ থেকে ২ হাজার রিয়াল। সেটা বেড়ে হয়েছে ২০ থেকে ২২ হাজার রিয়াল। আর এ ঘটনায় কেউ দ্বিতীয়বার আটক হলে গুণতে হচ্ছে ৪০ হাজার রিয়াল। তৃতীয়বার আটক হলে ৬০ রিয়াল। যার বাংলাদেশি টাকায় পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬ লাখ।

সূত্র: দৈনিক পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ