রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফুলপুরে ইফা উপজেলা ফিল্ড সুপারভাইজারের পদে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ifaএম এ মান্নান, ফুলপুর থেকে : ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের ফুলপুর উপজেলা ফিল্ড সুপারভাইজারের বিদায় ও বরণ মঙ্গলবার সকালে উপজেলা ইফা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার সাদেকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছাসহ বিদায় ও সিনিয়র ফিল্ড সুপারভাইজার খন্দকার আবু রওশন মোস্তফা জামানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইফার জেলা সহকারী পরিচালক এবিএম গোলাম সরওয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঊক্তব্য রাখেন, মাস্টার ট্রেইনার দেলোয়ার হোসেন, মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সহকারী কেয়ার টেকার মাওলানা ফজলুল হক আকন্দ প্রমুখ।

বিদায়ী ফিল্ড সুপারভাইজার উপস্থিত শিক্ষক কর্মকর্তা ইমামগণ ও উপজেলা প্রশাসনের ভূয়ুষী প্রশংসা করে বলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। সদ্য যোগদানকারী ফিল্ড সুপারভাইজার খন্দকার আবু রওশন মোস্তফা জামান বলেন, উপজেলা প্রশাসন ও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতা পেলে ফাউন্ডেশনের কার্যক্রমকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব হব, ইনশা আল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইফার জেলা সহকারী পরিচালক এবিএম গোলাম সরওয়ার সবাইকে নিজ নিজ দায়িত্ব সুন্দর ও সঠিকভাবে পালন করার প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

উল্লেখ্য, সাদেকুল ইসলাম ২০১০ সনের ১ সেপ্টেম্বরে যোগদান করেছিলেন। খন্দকার আবু রওশন মোস্তফা জামান আজ ২৮ সেপ্টেম্বর ফুলপুর ফিল্ড সুপারভাইজার পদে যোগদান করবেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ