শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মাদরাসা শিক্ষার্থীদের জন্য ঢাবির দ্বার রুদ্ধ করার প্রয়াস সংবিধান বিরুদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-khalidআ ফ ম খালিদ হোসেন : ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের অধীনে ২০১৬-১৭ সেশনের মানবিক শাখা ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় প্রথম হয়েছেন মাদরাসা বোর্ড থেকে দাখিল ও আলিম পাস করা শিক্ষার্থী আবদুল্লাহ মজুমদার। তিনি ২০০ নম্বরের মধ্যে পেয়েছেন ১৮৫। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদরাসার ছাত্ররা ফলাফলে কৃতিত্ব দেখিয়েছে।

এ বছর খ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৬১৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৩ হাজার ২৫৫ জন। মোট পাস করেছে তিন হাজার ৮০০ জন শিক্ষার্থী। অনুত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৫৭৬ জন। এ ছাড়া ওএমআর শিট বাতিল হয়েছে ৮৭৯ জনের।

আমরা মাদরাসা শিক্ষার্থী আবদুল্লাহকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং শিক্ষা জীবনে তার বিস্ময়কর সফলতা কামনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর শিক্ষক নানা অজুহাত তুলে মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিদিষ্ট কিছু সাবজেক্টে ভর্তি না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা নিঃসন্দেহে তাঁদের অনুদার মানসিকতা, অন্ধ রাজনীতি ও সাম্প্রদায়িক মনোবৃত্তির বহিঃপ্রকাশ। শিক্ষা সাংবিধানিক অধিকার। মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বার রুদ্ধ করার যে কোন প্রয়াস সংবিধান বিরুদ্ধ।

এক সময় কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ড. মুহাম্মদ শহীদুল্লাহকে সংস্কৃতি বিভাগে ভর্তি করাতে কর্তৃপক্ষ অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। পরে অবশ্য কতিপয় উদার মনের অধিকারী শিক্ষকের হস্তক্ষেপে তিনি ওই বিভাগে ভর্তি হন এবং কোর্স শেষে তিনি প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মন মানসিকতা মুক্ত আকাশের মত বিশাল হওয়া প্রয়োজন।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ