রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শত্রুর এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা না রেখে উম্মতের অস্তিত্ব রক্ষা করা দরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fayzullahআওয়ার ইসলাম : ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, উম্মতের ভাষা ও সংস্কৃতি শত্রুকবলিত, শিক্ষাব্যবস্থা আদর্শচ্যূত, চিন্তা-চেতনা কুফরাচ্ছন্ন, অর্থ-সম্পদ শত্রুনিয়ন্ত্রিত, চরিত্র বিধ্বস্ত-বিপর্যস্ত, বিজ্ঞান ও প্রযুক্তিতে পরনির্ভর, শিল্প-সাহিত্য অপসংস্কৃতি নির্ভর, উম্মত নানামুখী অপপ্রচার ও তথ্যসন্ত্রাসে দিশেহারা, বহিঃশত্রুর অবিরাম হামলা ও গৃহশত্রুর নখরাঘাতে ক্ষত-বিক্ষত, বহুজাতিক আত্মকলহ ও বিরোধ-বিসংবাদে নাকাল-নাজেহাল,রাজনীতি লক্ষভ্রষ্ট, রাষ্ট্রযন্ত্র দুর্নীতিগ্রস্ত।

মুফতী ফয়জুল্লাহ আরো বলেন, এই পরিস্থিতিতে উসকানিমূলক তৎপরতার মাধ্যমে শত্রুর এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা না রেখে  উম্মতের অস্তিত্ব রক্ষা ও নবচেতনায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সুচিন্তিত পরিকল্পনার আওতায় গঠনমূলক ও দেশ জাতির জন্য কল্যাণমুখী কর্মসূচী নিয়ে এগিয়ে যাওয়া দরকার। বহিঃশত্রুর আক্রমণ মুকাবিলা করে বিক্ষিপ্ত-বিভক্ত উম্মতকে একাট্টা করে উম্মাহর হৃত-গৌরব পুনরুদ্ধার করা দরকার এবং তাদের সকল শক্তি ও সম্ভাবনা বিনাশক ভূমিকা থেকে তাদের উদ্ধার করে নির্মাণমুখী করার উপায় বের করা দরকার।এ জন্য মানসিক ইতিবাচকতা ও দৃষ্টির প্রসারতা এবং উদার মধ্যপন্থা অবলম্বন ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গী গ্রহণ করা দরকার।

বৃহস্পতিবার বাদ যোহর লালবাগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরিদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত আলীর নেতৃত্বে আগত জেলা প্রতিনিধিদের উদ্দেশ্য ইসলামিী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ একথা বলেন।এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা সম্পাদক মাওলানা খলিলুর রহমান,মাওলানা আহমদ মাসরুর,মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা তইয়েব,মাওলানা মেরাজ,মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ