রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হান্নান শাহর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hannan-shahআওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সদ্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহের দাফন সম্পন্ন হয়েছে। বাদ জুমা গাজিপুরে তার লা্শ কবরস্থ করা হয়

এর আগে সকাল ৯ টা ২০ মিনিটে তার ৫ম এবং গাজীপুরে প্রথম নামাজে জানাজা গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অসংখ্য বিএনপি নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রিয় নেতার লাশ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

সকাল সাড়ে ৮টার দিকে হান্নান শাহের কফিনবাহী গাড়ি গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে এসে পৌঁছে। সেখানে অস্থায়ীভাবে কালো কাপড় দিয়ে তৈরি মঞ্চে তার মরদেহ রাখা হয়। বিশাল এ নামাজে জানাজায় ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মনির উদ্দিন আহম্মেদ। জানাজা শেষে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

ব্রিগ্রেডিয়ার (অবঃ) হান্নান শাহ’র দুই ছেলে পরিবারে পক্ষ থেকে তাদের বাবার আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া চান।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ