রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ছাড়া পেলেন মাশরাফি ভক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

photo-1475424895আওয়ার ইসলাম : ছাড়া পেলেন আলোচিত মাশরাফি ভক্ত। আফগানিস্তানের বিপক্ষে খেলা চলার সময় মাঠে গিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে জড়িয়ে ধরেছিলেন তিনি।  তার নাম মেহেদী হাসান। আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মিরপুর মডেল থানা থেকে ছাড়া হয়েছে তাকে।

মেহেদীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না যাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার আফগানিস্তানের সঙ্গে ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাঠে ঢুকে পড়েন মেহেদী। তখন বল করার প্রস্তুতি নিচ্ছিলেন তাসকিন। মেহেদী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন অধিনায়ক মাশরাফিকে। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা এসে তাকে ধরে ফেলেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মাশরাফি বলেন, ‘এই ধরনের ঘটনা সারা বিশ্বেই ঘটে থাকে। আমি অবশ্য এর আগে কখনোই এই ধরনের পরিস্থিতিতে পড়িনি। ছেলেটা প্রথমে এসেই আমাকে বলল, আমি আপনার ভক্ত। তাই আমি আশা করব, তাঁর যেন কোনো সমস্যা না হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ