শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের

মাংস খাওয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

meetআওয়ার ইসলাম: বাংলাদেশিরা ভোজনরসিক এ কথা সবাই জানে। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় গরু, খাসি, মুরগির মাংস একটু বেশিই খায় এদেশের মানুষ। অনেকেরই ধারণা বাংলাদেশের মানুষ খুব মাংস খায়। এটা একেবারেই সত্যি। কারণ আমরা শাক-সবজি বা নিরামিষের চেয়ে মাংসই বেশি পছন্দ করি।

কিন্তু মাংস খাওয়ায় বাংলাদেশের অবস্থান কত সেটা কখনো জানার আগ্রহ হয়েছে আপনার? তাহলে এখনই জেনে নিন। মাংস খাওয়ায় বিশ্বে প্রথম সারিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই তালিকায় বাংলাদেশের অবস্থান সবার নিচে।

এক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, মাংস খাওয়ার দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবার উপরে। একজন মার্কিনি বছরে গড়ে ১২০ কেজির বেশি মাংস খায়। সেখানে বাংলাদেশিরা খায় মাথাপিছু বছরে ৪ কেজি। এই ক্ষেত্রে বাংলাদেশিদের চেয়ে এগিয়ে আছে ভারতীয়রা। দেশটিতে বছরে মাথাপিছু ৪ দশমিক ৪ কেজি মাংস খেয়ে থাকে।

মাংস খাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরই রয়েছে কুয়েত, অস্ট্রেলিয়া, বাহামাস, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, বারমুডা, আর্জেন্টিনা। অন্যদিকে শ্রীলঙ্কায়ও অবশ্য ভারতের থেকে বেশি মাংস খাওয়া হয়। সেখানে মাথাপিছু মাংস খাওয়া হয় বছরে ৬.৩ কেজি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ