রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

বদরুল ছাত্রলীগের কেউ নয়; মনে হয়েছে শিবির করে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasan-mahmudআওয়ার ইসলাম: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ দাবি করেছেন, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী বদরুল আলম ছাত্রলীগের কেউ নয়। গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাবের হলরুমে শিক্ষা দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ‘নার্গিসকে কোপানোর দায়ে যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি বহু আগে থেকে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত। খুনি যেই হোক না কেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগ সব সময় ছাত্রদের হাতে বই তুলে দেয় অস্ত্র নয়। ছাত্রদের হাতে অস্ত্র দেওয়ার রাজনীতি করে বিএনপি।সে যে ভাবে কুপিয়েছে তাতে মনে হয়েছে সে শিবির করে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাজাহান আলম সাজু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সুজিত রায় নন্দী প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ