বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

বেফাকের ওলামা সম্মেলনের ব্যাপক প্রস্তুতি চলছে; কৃত্রিম সংকট থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaqআওয়ার ইসলাম: পূর্ব ঘোষিত কওমি সনদের স্বীকৃতি বিষয়ে পরামর্শ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) আগামী ১৭ অক্টোবর জাতীয়ভাবে ওলামা-মাশায়েখ সম্মেলনের ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি জানান, কওমি মাদারাসার প্রতিনিধিত্বশীল আলেম, মাদারাসার মুহতামিম, তৃণমূলের সব আলেম উলামাদের মতামত নেওয়ার জন্য আল্লামা শা্হ আহমদ শফীর নেতৃত্বে সারা দেশ একত্রিত হবে।

প্রস্তুতি কোন পর্যায়ে জানতে চাইলে বেফাকের এই নেতা বলেন, দেশব্যাপী কয়েকটি টিমে সফর চলেছে, দাওয়াতনামা পৌছানো ও শীর্ষ আলেমদের সঙ্গে যোগাযোগ চলছে, অফিসিয়াল হোম ওয়ার্কসহ ব্যাপক প্রস্তুতি চলছে। সম্মেলনটি ঢাকার আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে আল্লামা শাহ আহমদ শফীর উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।

বেফাকের বাইরে অন্যান্য আঞ্চলিক বোর্ডের নেতৃবৃন্দ এবং কওমি মাদ্রাসাসমূহের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় আলেমদেরও কওমি সনদের বিষয়ে পরামর্শদানের জন্যে আমন্ত্রণ জানানোর বলে হবে জানিয়েছেন আয়োজকরা। সবার মতামতের ওপর ভিত্তি করেই সুপারিশনামা তৈরি করবে বেফাক।

নাম প্রকাশ না করার শর্তে বেফাকের দায়িত্বশীল আরেকজন আলেম বলেন, অতি সম্প্রতি স্বীকৃতিকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে, তা অনেকটা কৃত্তিম সংকট। উড়ে এসে জোড়ে বসার মতই অনেকটা। নিয়মতান্ত্রিকতা বা ধারাবাহিকতা নেই তাদের কর্মকাণ্ডে। দু চারটি স্কুল-মকতব নিয়ে জাতীয় বোর্ডের ঘোষণা হস্যকর বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফী ও বেফাকের নেতৃত্বে সারা দেশ ঐক্যবদ্ধ আছে ও থাকবে। সম্মেলনের পরই কৃত্রিম সংকট কেটে যাবে।

এফএফ