শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইমরুলের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imrul-kayes1-copyআওয়ার ইসলাম: ব্যাট হাতে নিজেকে আরো একবার প্রমাণ করলেন ইমরুল কায়েস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার সেঞ্চুরির ফলে বিশাল টার্গেটেও দুর্দান্ত জয়ের কাছাকাছি বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০৭ রানে ব্যাট করছেন তিনি। ডেভিড উইলির বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার। ১০৫ বলে ১১টি চার ও দুটি ছক্কায় দুর্দান্ত এই শতক হাঁকান ইমরুল।

বাংলাদেশের জয়ের জন্য এখন প্রয়োজন ৬২ বলে ৫৬।

এর আগে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৯১ বলে ১২১ রান করেছিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। এ রান করতে ১১টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।

আর সেই সেঞ্চুরি করেই ইমরুল কায়েস আভাস দিয়েছিলেন মূল সিরিজেও একাদশে থাকবেন। আর থাকলেনও। ওয়ানডে দলে খানিকটা ‘উপেক্ষিত’ এই ওপেনার সুযোগটাকে কাজে লাগাচ্ছেন। তার সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

এদিকে, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের ধারায়ই ছিলেন ইমরুল। শেষ তিন ওয়ানডের রান সংখ্যা ৭৬, ৭৩ ও ৩৫। তার পরও আফগানদের বিপক্ষে পরের দুই ম্যাচে দলে সুযোগ পাননি তিনি!

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ