রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

জেতা ম্যাচে হেরে গেল বাংলাদেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

inglandআওয়ার ইসলাম: জয়ের দ্বারপ্রান্তে এসেও হেরে গেল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারালো ইংল্যান্ড। ইংলিশদের দেয়া ৩০৮ রানের টার্গেটে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৪৭.৫ ওভারে ২৮৮ রান তুলে মাশরাফিরা।

এই ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন ইমরুল কায়েস। ১১৯ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ১১২ রান করেন তিনি। দুর্দান্ত এক ইনিংস খেলে ফিরেন সাকিব আল হাসানও। তিনি ৫৫ বলে ৭৯ রান করেন।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে তারা।

আরআর