রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

স্বীকৃতিকে কেন্দ্র করে আলেম-উলামাদের মাঝে অনৈক্য সৃষ্টির চক্রান্ত হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

majlisআওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, দেশের আলেম-উলামা ও কওমী মাদরাসার লাখ লাখ শিক্ষার্থীদের প্রাণের দাবী কওমী সনদের সরকারী স্বীকৃতি বেফাকসহ শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের ঐক্যের ভিত্তিতে প্রদান করতে হবে। তিনি আরো বলেন, একটি গোষ্ঠী স্বীকৃতিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়িয়ে আলেম-উলামাদের মাঝে অনৈক্যের পায়তারা করছে। আলেম-উলামাদেরকে এবিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কেউ নিজেদের স্বার্থ হাসিলের জন্য কওমী শিক্ষার ঐতিহ্যকে নস্ট না করতে পারে।

রবিবার বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক  এসব কথা বলেন।

মাহফুজুল হক বলেন, ধর্মহীন শিক্ষানীতি ও শিক্ষা আইন এবং নাস্তিক্যবাদী পাঠ্যসূচীর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অমানবিক অপ্রীতিকর ও লোমহর্ষক ঘটনার অবতারণা হচ্ছে। অবিলম্বে শিক্ষানীতি ও শিক্ষাআইন বাতিল করে শিক্ষার সর্বক্ষেত্রে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অন্যথায় আলেম-উলামা ও ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে বাধ্য হবে।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, মাওলানা বদিউজ্জামান, মাওলানা আব্দুল আজিজ, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা জি এম মেহেরুল্লাহ, প্রচার প্রকাশনা ও অফিস সস্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নির্বাহী সদস্য মাওলানা মুনিরুল ইসলাম, হাফেজ শহীদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা  প্রমূখ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ