রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৫ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamrulআওয়ার ইসলাম: সরকার এবার খোলা বাজারে ১৫ টাকা কেজি দরে  চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে চলতি সপ্তাহে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় এ কার্যক্রম শুরু হবে।’

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মিলারদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান খাদ্যমন্ত্রী।

কামরুল ইসলাম বলেন, ‘চলতি সপ্তাহ থেকে খোলা বাজারে চাল বিক্রির প্রক্রিয়া শুরু হবে। চালের বাজারে কোনও সংকট নেই। বাজারে চাল সংকটের যে গুজব ছড়িয়েছে, তা কৃত্রিম সংকট। একটি স্বার্থান্বেষী মহল এ গুজব ছড়িয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘এ মুহূর্তে সরকারের গুদামে প্রায় সাড়ে ৭ লাখ মেট্রিক টন মজুদ আছে এবং দেড় লাখ মেট্রিক টন পাইপ লাইনে আছে। এবার সরকার ৭ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্র নির্ধারণ করেছিল তা পুরোপুরি চাল বানানো হয়েছে। মিল মালিকদের ৬ লাখ ২০ হাজার মেট্রিক টন চাল দেওয়ার কথা ছিল। কিন্তু তারা দিয়েছে ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন। তাদের কাছে পাওনা ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে মিলারদের চাল সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। যে মিলারা এ সময়ের মধ্যে চাল দিতে ব্যর্থ হবে তাদের আগামী ৫ বছরের জন্য কাল তালিকাভুক্ত করা হবে।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ