রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

এমন কিছু করবেন না যাতে নামাজের ব্যাঘাত ঘটে: হিন্দুদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sinhaআওয়ার ইসলাম: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে বলেছেন, আপনারা এখানে কীর্তন করেন, ঢোল বাজান। কিন্তু অন্য ধর্মের যারা আশপাশে আছেন যাদের মসজিদ আছে, গির্জা আছে। এমন কিছু করবেন না যাতে অন্য ধর্মে বা নামাজের ব্যাঘাত ঘটে। আমি ঠিক তদ্রুপভাবে যারা মেজরটি আছেন তাদেরকেও অনুরোধ করব এখানে গুটিকয়েক যারা আছেন তাদের সঙ্গে ভ্রাতৃত্ববোধে সহযোগিতা করবেন।

সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবা আশ্রমে ভক্তবৃন্দের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি আরও বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। আমরা এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকের একটা কর্তব্য আছে। এখানে যারা মেজরিটি আছেন তাদেরও একটা কর্তব্য আছে। যারা মাইনরিটি কমিউনিটি তাদেরও কর্তব্য আছে। ধর্মনিরপেক্ষতা মানে কারো ধর্মে প্রতি আঘাত করা নয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ