রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

সংসদের বিরোধী দলকে চীনা প্রেসিডেন্টের গুরুত্ব না দেয়া বিশেষ বার্তা: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kha-shiআওয়ার ইসলাম: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের বিরোধী দলকে গুরুত্ব না দিয়ে খালেদা জিয়াকে দেখা দিয়ে জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছে বিএনপি।

আজ দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, “চীন জনগণের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে। আপনারা দেখেছেন যে, রাষ্ট্রপতিরা একটা দেশে আসলে সরকারি ও বিরোধী দলের সাথে কথা বলেন। আর বিরোধী দলকে স্বীকৃতি দেয়- সেই বিরোধী দল, যারা পার্লামেন্টে আছে।

খন্দকার মোশাররফ আরও বলেন, পরিষ্কারভাবে এদেশের জনগণকে চীনের প্রেসিডেন্ট এই মেসেজ (বার্তা) দিয়ে গেলেন যে, এই পার্লামেন্ট (দশম) যেহেতু নির্বাচিত পার্লামেন্ট নয়, এই পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধি বা বিরোধী দল নেই। সেজন্য বিরোধী দলকে মহামান্য চীনের রাষ্ট্রপতি কোনো গুরুত্ব দিলেন না। দিলেন কাকে? দেশের ১৬ কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ