সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

আসছে আরেকটি নতুন রাজনৈতিক দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

boby-hazzazআওয়ার ইসলাম: জাপা চেয়ারম্যান হু মু এরশাদের সাবেক বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ এবং জাপা থেকে সদ্য ইস্তফা দেওয়া ভাইস-চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরীর নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে। বেশ কিছুদিন ধরে নতুন এই রাজনৈতিক দল গঠনে ববি হাজ্জাজ তার কার্যক্রম চালিয়ে এলেও জাপা থেকে গোলাম মাওলা চৌধুরীর পদত্যাগের পর এ উদ্যোগ আরও জোরালো হয়। আগামী ডিসেম্বর অথবা ২০১৭ সালের শুরুতে নতুন ওই দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানা গেছে।

বিদেশে লেখাপড়ার পর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন ববি হাজ্জাজ। ২০১৩ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বৈত বক্তব্য ও সিএমএইচে ভর্তি হওয়ার পর তার বিশেষ উপদেষ্টা হিসেবে মিডিয়ার সামনে আসেন ববি হাজ্জাজ। সে সময় এরশাদের নামে গণমাধ্যমে বিবৃতি ও সংবাদ সম্মেলন করে হঠাৎ আলোচনায় আসেন তিনি।

এ টি এম গোলাম মাওলা চৌধুরী জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতি নিয়েছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১নং সেক্টরে যুদ্ধ করেছেন তিনি। স্বাধীনতা-পরবর্তী পরিস্থিতিতে প্রথমে জাসদ, এরপর বিএনপির রাজনীতিতে সরব ছিলেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ