লক্ষ্মীপুর প্রতিনিধি
আগামী ১ আগস্ট ঈমান বিধ্বংসী সংগঠন ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবিতে নোয়াখালী জিলা স্কুল ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সংগঠনটির জেলা শাখা।
রোববার (২৬ জুলাই) জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং মহাসমাবেশে যোগদানের আহ্বান জানানো হয়।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতী মুহাম্মদ আরাফাত হুসাইন ও মাওলানা হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী মিসবাহ নুরী ও মাওলানা রেজাউল করিম, প্রচার সম্পাদক মাওলানা মনজুরুল হাসান নাদিম, দপ্তর সম্পাদক মাওলানা নজীর আহমদ, সমাজকল্যাণ সম্পাদক কাজী শাকিল এবং শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ার হুসাইন।
এছাড়াও কর্মসূচিতে জেলা হেফাজতের বিভিন্ন পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
