বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিচার-বিশ্লেষণ ছাড়া অগ্রসর হলে কওমি শিক্ষা হুমকিতে পড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rahmania_goltebil3আমিন ইকবাল: কওমি মাদরাসা সরকারি স্বীকৃতি বিষয়ে সিদ্ধান্ত নিতে গভীর পর্যালোচনা এখন সময়ের দাবি। এজন্য কওমি মহলের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের এক টেবিলে বসে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। বিচার-বিশ্লেষণ ছাড়া অগ্রসর হলে কওমি শিক্ষা ভবিষ্যতে হুমকির মুখে পড়বে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) মাসিক রাহমানী পয়গাম আয়োজিত ‘কওমী মাদরাসা শিক্ষাসনদের সরকারি স্বীকৃতি’ শীর্ষক গোলটেবিলে অংশ নিয়ে আলোচকরা এসব কথা বলেন।

রাহমানী পয়গাম সম্পাদক মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিলে ‘কওমি সনদের স্বীকৃতির প্রয়োজনীয়তা এবং ভবিষ্যত ভাবনা নিয়ে’ বিশদ আলোচনা করেন, মাদরাসা দারুর রাশাদের শিক্ষা সচিব ও দৈনিক নয়াদিগন্তের সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, শায়েখ জাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, বিশিষ্ট আলেম, গবেষক ও দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদবী, দৈনিক আলোকিত বাংলাদেশের রিসোর্স পার্সন শিক্ষাবীদ মাওলানা ড. ঈসা শাহেদী, মাসিক আল কাউসারের নির্বাহী সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মাদ প্রমুখ।

রাজধানীর মোহাম্মদপুরে রাহমানিয়া ভবনে সকাল দশটা থেকে শুরু হওয়া গোলটেবিল আলোচনা শেষ হয় দুপুর দু’টায়। এতে সভাপত্বি করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল ও রাহমানী পয়গামের তত্ত্বাবধায়ক মাওলানা মাহফুজুল হক।

রাহমানিয়ায় চলছে স্বীকৃতি বিষয়ক গোলটেবিল বৈঠক

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ