রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আফগানিস্তানে সন্দেহভাজন আফগান সেনার গুলিতে ২ মার্কিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

afgan-markinআওয়ার ইসলাম: পেন্টাগন বলেছে, আফগানিস্তানে এক মার্কিন সেনাসহ দুই আমেরিকান নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা দফতর হামলাকে সন্দেহভাজন ‘ইনসাইডার অ্যাটাক’ বলে মনে করলেও এ সম্পর্কে কিছু বলে নি পেন্টাগন।

রাজধানী কাবুলের দক্ষিণে আফগান কমান্ডোদের প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে মার্কিনীদের লক্ষ্য করে গতকাল গুলি চালানো হলে এ দুই মার্কিনী নিহত হয়। আফগান প্রতিরক্ষা বাহিনী বলেছে, বন্দুকধারীর পরনে আফগান সেনাবাহিনীর পোশাক ছিল।

চলতি বছরের গোড়ার দিকে কান্দাহারে আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত এক বন্দুকধারীর হামলায় রোমানিয়ার দুই সেনা নিহত হয়েছিল।

আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনাদের বিরুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলাকে প্রথম দিকে ‘গ্রিন অন ব্লু’ নামে অভিহিত করা হতো। পরে এ ধরনের হামলাকে ইংরেজিতে ‘ইনসাইডার অ্যাটাক’ অর্থাৎ নিজেদের লোকেদের হামলা নামে অভিহিত করা হচ্ছে।

২০১২ সালে এ ধরনের হামলায় মার্কিন এবং ন্যাটো বাহিনীর ৪২ সেনা নিহত হয়েছিল।

আফগানিস্তানে মার্কিন যুদ্ধ-মিশন ২০১৪ সালে আনুষ্ঠানিক ভাবে শেষ হলেও দেশটিতে এখনো ৮,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ