রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আমেরিকায় জোরপূর্বক নারীর হিজাব খুলে ফেলায় ১ বছর জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hijabআওয়ার ইসলাম: জোরপূর্বক এক হিজাবী নারীর হিজাব খুলে ফেলার অভিযোগে ১৮ অক্টোবর উত্তর ক্যারোলিনা প্রদেশেরে ২৭ বছর বয়সী ‘গেইল পার্কার পেইন’কে আমেরিকা ফেডারেল কোর্টে এক বছর কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে কারাদণ্ড ভোগের পর দুই মাস গৃহবন্দি ও ৮১৫ ডলার জরিমানাও করেছে আদালত।২০১৫ সালের ডিসেম্বর মাসে মেক্সিকোর উদ্দেশে ভ্রমণরত একটি অভ্যন্তরীণ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ল্যান্ড করার কিছুক্ষণ আগে গেইল ওই হিজাবী নারীর দিকে ছুটে যান এবং বলেন, ‘তোমার স্কার্ফ খুলে ফেল, এটা আমেরিকা। তার এ কথায় মুসলিম নারীর আপত্তি জানায় এবং স্কার্ফ খুলতে পারবে না বলে জানায়। তর্কবিতর্কের এক পর্যায়ে গেইল ওই নারীর স্কার্ফ জোরপূর্বক খুলে ফেলে।

আমেরিকার প্রসিকিউটর বিচারপতি 'ডেমন মার্টিনেজ' বলেন, যারা হুমকি দিয়ে অন্যের অধিকার লঙ্ঘন করে এবং অন্যের ধর্মীয় বিশ্বাস প্রকাশের অধিকার কেরে নেয়, তাদের জানা উচিত তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।

আদালতে গেইল তার অপরাধের কথা স্বীকার করেছে এবং ঐ হিজাবী নারীর কাছে ক্ষমা চেয়ে বলেন, একটি মসজিদ পরিদর্শন করার পর আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পেরেছি এবং এই বিষয়টির জন্য আমি লজ্জিত।

সূত্র: ইকনা বার্তা সংস্থা, ইরান

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ