শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিলগাঁওয়ে খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহি মাহফিল প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

গ্রেপ্তার হচ্ছেন ইমরান খান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

emran-khanআওয়ার ইসলাম: এ মাসের মধ্যেই গ্রেপ্তার হচ্ছেন ইমরান খান। পাকিস্তানি সংবাদপত্র দ্য নিউজ ইন্টারন্যাশনালে এ খবর প্রকাশিত হয়েছে।

আগামী ২ নভেম্বর নওয়াজ শরিফ সরকারের বিরুদ্ধে পথে নেমে গোটা ইসলামাবাদ অচল করার ডাক দিয়েছেন ইমরান। তাঁর সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয়, তা নিশ্চিত করতেই পাকিস্তান সরকার ইমরানকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতাকে গ্রেপ্তারির ছক কষছে নওয়াজ শরিফ সরকার। তার মধ্যে রয়েছে পিটিআই-এর চেয়ারম্যান ইমরানও খানও। সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার যে চেষ্টা তিনি করছেন, তা বানচাল করতেই ইমরানকে গৃহবন্দি করে রাখা হতে পারে।

এফএফ