রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাকতাবাতুল আযহারে বসছে লেখকদের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

azharআওয়ার ইসলাম: অাজ ২০ অক্টোবর। বৃহস্পতিবার। বাদ আসর। বাড্ডায় অাবারও বসবে অালোর মেলা। তারকার হাট। জমা হবেন অামাদের নক্ষত্রেরা।একঝাক অালোকিত মানুষের অালো বিচ্ছুরণে অাবারও স্নাত হবার সুযোগ এল সাহিত্য প্রেমিদের।

অনুষ্ঠানের দাওয়াত গ্রহণ করেছেন মুহতারাম উবায়দুর রহমান খান নদভী, শরীফ মুহাম্মদ, ইয়াহইয়া ইউসুফ নদভী,যাইনুল আবিদীন, নাসীম আরাফাত, আতীকুল্লাহ সহ প্রবীণ-নবীন লেখক, সম্পাদক ও সাহিত্যসাধক উলামায়ে কেরাম। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব গাজী মোহাম্মদ সানাউল্লাহ।

গত ১৩ অক্টোবর থেকে মধ্যবাড্ডার আদর্শ নগরে মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম ও মাকতাবাতুল আতিক এর সম্মিলিত উদ্যোগে চলছে পক্ষকালব্যাপী কিতাব মেলা। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।

আরবী, উর্দু ও বাংলাভাষায় বিভিন্ন বিষয়ের ৬ হাজারের অধিক আইটেমের কিতাব নিয়ে এই কিতাবমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় আরবী কিতাবের সংখ্যা ৪০০০ উর্দু ১০০০ এবং বাংলা ১০০০।

মেলা চলাকালে প্রতি বৃহস্পতিবার প্রায় ১০টি করে নতুন বই প্রকাশিত হবে। সে উপলক্ষ্যে বাদ আসর সারাদেশ থেকে আসা বরেণ্য লেখক, কলামিস্ট, সম্পাদক ও প্রকাশকদের অংশগ্রহণে মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ