রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত

কাশ্মীর সীমান্তে বিএসএফের গুলিতে ১ বছরের শিশুসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmirআওয়ার ইসলাম: কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণে এক বছরের শিশুসহ দুইজন নিহত এবং সাত জন আহত হয়েছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর আজ (সোমবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে গতরাতে গুলিবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই বেসামরিক নিরীহ নাগরিক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পাঞ্জাব রেঞ্জার্স ভারতীয়দের পাল্টা জবাব দিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, হারপাল, পাখলিয়া এবং চারওয়া সেক্টরে গুলি-গোলা বর্ষণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রাতভর দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় অব্যাহত ছিল।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ