সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

দেড় কোটি স্মার্টকার্ডেই ভুল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

smart-cardআওয়ার ইসলাম: নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিতরণকৃত অত্যাধুনিক স্মার্টকার্ডেরে দেড় কোটিতেই মারাত্মক সব ভুল রয়েছে বলে অভিযোগ উঠেছে।

কার্ডে ব্যবহৃত ছবি নিয়ে ৯০ ভাগ ভোটারই অসন্তুষ্ট। এ ছাড়া অধিকাংশ কার্ডেই রয়েছে অসংখ্য ভুল। আঙ্গুলের ছাপ না মেলা, স্থানান্তরিত ভোটার, অপূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা, কারিগরি ত্রুটি ও অব্যবস্থাপনা তো রয়েছেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৯ কোটি ভোটারের মধ্যে প্রায় দেড় কোটিরও বেশি ভোটারের স্মার্টকার্ডে ভুল রয়েছে। এসব কার্ড হাতে পাওয়ার পর নাগরিকদের সুবিধাদি ভোগ করাত দূরে থাক, অসুবিধাটাই হবে বেশি। পোহাতে হবে ভোগান্তি।

ইসি সংশ্লিষ্টরা কার্ডে পরিলক্ষিত বিভিন্ন ত্রুটির বিষয়টি স্বীকার করে বলেন, শুরুতে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আঙ্গুলের ছাপ না মেলা, স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ না করা, নিবন্ধন ফর্মের প্রয়োজনীয় তথ্য কম্পিউটারে না থাকা এবং ঠিকানা পরিবর্তনের আবেদন করায় অনেকে কেন্দ্রে উপস্থিত হয়েও কার্ড নিতে পারছেন না।

তিনি জানান, কারিগরি ত্রুটি হলে বা কারো কার্ড প্রিন্ট হয়ে না এলে বা খুঁজে পেতে বিলম্ব হলে আঙ্গুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি নিয়ে সংশ্লিষ্টদের যোগাযোগ নম্বর রেখে দেয়া হচ্ছে। পরে তাদের কাছে কার্ড পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ