রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

চিকিৎসা শেষে দেশে ফিরলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmad-safiআওয়ার ইসলাম: চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। হাঁটুর চিকিৎসার জন্য গত সপ্তায় তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন।
শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় মালয়েশিয়া থেকে আল্লামা আহমদ শফী চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছলে দারুল উলূম হাটহাজারী মাদরাসার ছাত্র শিক্ষকসহ আলেম ওলামাগণ তাঁকে অভ্যর্থনা জানায়। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছু সময় বিশ্রাম নিয়ে ৮টায় তিনি হাটহাজারীতে পৌঁছেন।
শরীরিকভাবে অসুস্থবোধ করায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে হেফাজত আমীর গত ১৯ অক্টোবর মালয়েশিয়া যান। সেখানে কুয়ালালামপুরের বিখ্যাত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হসপিটালে হার্ট, কিডিনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে ১০ দিনের চিকিৎসা গ্রহণ করেন। মালয়েশিয়ায় চিকিৎসায় হেফাজত আমীরের শরীরে বড় ধরনের স্বাস্থ্যগত জটিলতা পাওয়া যায়নি। দীর্ঘ সফর ও ভ্রমণের ক্লান্তি শেষে হেফাজত আমীর বর্তমানে বিশ্রাম করছেন বলে জানা গেছে।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ