রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভারতের সাড়ে ৬ কোটি মানুষ কোনোদিন স্কুলে যাননি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

india_dhakaআওয়ার ইসলাম: গত এক দশকে ৫-১৯ বছর বয়সী ভারতের প্রায় সাড়ে ৬ কোটি মানুষ কখনও স্কুলের মুখ দেখেনি। আর ড্রপ আউট হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি ছেলেমেয়ে।

২০১১ জনগণনা রিপোর্টের পরিসংখ্যান বলছে, ৫-১৯ বয়স সীমার মানুষ রয়েছে ৩৮.০১ কোটি। এদের মধ্যে ২৬.৯৮ কোটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। আর ৬.৫৪ কোটি ছেলেমেয়ে কখনও স্কুলে যায়নি।

জনগণনা রিপোর্টে দেখা যাচ্ছে, ৫-১৯ বছর বয়স সীমার মধ্যে বিশেষভাবে সক্ষম রয়েছে ৬৫.৭ লাখ। এদের মধ্যে আবার সাড়ে ১৭ লাখ কখনও স্কুলে যায়নি। আর ড্রপ আউট হয়েছে আট লাখ। আর বিশেষভাবে সক্ষমদের মধ্যে স্কুলে পড়াশোনা করেছে ৪০.২ লাখ মানুষ। এদের মধ্যে পুরুষ রয়েছে ২২.৮ লাখ আর মহিলা রয়েছে ১৭.৪ লাখ।

সূত্র : এইসময়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ