রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশের যৌথ মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_92236140_mediaitem92235832আওয়ার ইসলাম: ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশের যৌথ মহড়া শুরু হতে যাচ্ছে শনিবার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানোর পর সেটি নিশ্চিত করেছে বাংলাদেশের আইএসপিআর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয় এবারের দুদেশের সেনাবাহিনীর এ মহড়ার নাম দেয়া হয়েছে 'সম্প্রীতি ২০১৬'। টাঙ্গাইলের ঘাটাইলে শনিবার থেকে শুরু হয়ে যৌথ সামরিক মহড়া চলবে ১৮ই নভেম্বর পর্যন্ত।

ভারতের তরফ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার অংশ হিসেবে মহড়াটি অনুষ্ঠিত হবে।

যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এর মাধ্যমে মহড়ায় অংশগ্রহণকারী উভয় দেশের সেনা সদস্যরা একে অন্যের প্রাতিষ্ঠানিক কাঠামো ও কৌশলগত মহড়া সম্পর্কে ধারণা পাবেন।

বাংলাদেশের আইএসপিআরের কর্মকর্তা রেজাউল করিমও বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ