বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

’যারা মতানৈক্যের মধ্যে আছি সবার এস্তেগফার পড়া উচিৎ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anjar-shah

মাহমুদ হাসান আদনান: জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুদাররিস, শহীদী মসজিদের ইমাম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ সভাপতি মাওলানা আনোয়ার শাহ’র ছেলে মাওলানা আনজার শাহ বর্তমান প্রজন্মের বিরুপ শিষ্টাচারের বিষয়ে দু:খপ্রকাশ করে বলেন, ফেসবুক-ইন্টারনেটে প্রতিদিন অসংখ্য লেখা আসছে। যার অনেকগুলোই আপত্তিজনক। তরুণদের মধ্যে একটা অস্থির মানসিকতাও দেখা যাচ্ছে যা ভবিষ্যতের জন্য ভালো ফলদায়ক নয়।

তিনি বলেন, ফেসবুক খুললেই এখন দেখা যায় আলেমদের ওপর বেয়াদবিমূলক ও অশোভনীয় শব্দের ছড়াছড়ি। অথচ ফেসবুক-ইন্টারনেট হতে পারে দীন প্রচারের মাধ্যম। একে উপকারী জিনিস হিসেবে আমরা ব্যবহার করতে পারছি না। বরং এই প্রযুক্তি আমাদের ভিন্ন এক কালচারের দিকে নিয়ে যাচ্ছে। যা নিজেদের অমর্যাদা ছাড়া কিছুই কিছুই হচ্ছে না।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) তিনি একটি বিবৃতিতে এসব কথা বলেন।

মাওলানা আনজার শাহ বলেন, আমরা কওমি সনদের স্বীকৃতি নিয়ে যারা মতানৈক্যের মধ্যে আছি, ঐক্যের মধ্যে আসছি না। সকলেই একমত হয়ে তওবা ও ইস্তেগফার পড়া উচিত আল্লাহ তায়ালা যেন আমাদের প্রতি সহায় হন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ