রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

খালেদা রাজনীতির উপযুক্ত নন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার


ourislam_boxadআওয়ার ইসলাম:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার মতে, খালেদা জিয়া দেশের রাজনীতির জন্য উপযুক্ত নন।

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশবাসীর উদ্দেশ্য ইনু বলেন, জেলহত্যা দিবসে দলমত নির্বিশেষে সবাই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। জাতীয় চার নেতাকে সম্মানও জানিয়েছে। শুধু খালেদা জিয়া ও বিএনপি জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে কোন বিবৃতি দেয়নি। সুতরাং বেগম খালেদা জিয়াকে নিয়ে সর্তক হন। তিনি দেশের রাজনীতির জন্য উপযুক্ত নন।

জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ