বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

মুফতি রুহুল আমিনের সঙ্গে বসছেন তরুণ আলেমদের প্রতিনিধিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_16405" align="aligncenter" width="550"]chetona_qawmi ফাইল ছবি[/caption]

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার সনদের স্বীকৃতি নিয়ে আলেমদের মধ্যে চলমান দূরত্ব ঘোচাতে গহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করছেন তরুণ আলেমদের একটি দল। দুপুরে উত্তরায় এ সাক্ষাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

শনিবার সকালে এ উপলক্ষ্যে ঢাকা থেকে রওনা দেন ৬ সদস্যের এ দল। চেতনায় কওমী মাদরাসা ফেসবুক গ্রুপের উদ্যোগে এ বৈঠকের উদ্যোগ নেয়া হয়। বৈঠকে কওমি স্বীকৃতি, আলেমদের মধ্যে দূরত্ব কমিয়ে আনাসহ কওমি মাদরাসা সংক্রান্ত নানা বিষয়ে কথা হবে বলে জানিয়েছে একটি সূত্র।

৬ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, মাওলানা মামুনুুল হক, মাওলানা হাসান মুহাম্মদ জামিল, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা ফজলে বারী মাসঊদ ও মাওলানা ওয়ালি উল্লাহ আরমান।

আরআর

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসলামি দলগুলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ