রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

জাতীয় পার্টির সঙ্গে খালেদার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

168107_126আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (কাজী জাফর) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

গতকাল রোববার রাত ৯ টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ১০ টায়।

দেশের চলমান পরিস্থিতি ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়। জাতীয় পার্টির নেতাদেরকে ২০ দলীয় জোটের সব ধরনের কর্মকাণ্ডে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান জোট নেত্রী খালেদা জিয়া।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. টি এম ফজলে রাব্বি চৌধুরী, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস এম আলম, আহসান হাবীব লিংকন, নওয়াব আলী আব্বাস খান, অধ্যাপক ড. একে এম শহীদুল ইসলাম, এয়ার আহমেদ সেলিম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, খালেকুজ্জামান চৌধুরী, রফিকুল হক হাফিজ, জাফরউল্লাহ খান চৌধুরী, অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, মুহম্মদ আবু নাসের সৌধুরী ও মো, সেলিম মাস্টার।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ