বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

’ট্রাম্পের ভাগ্যকেও আমাদের আল্লাহই নির্ধারণ করেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলোরা জামান

donald_trumpযুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন প্রেসিডেন্ট এলেন যিনি অন্তত হিপোক্রেইট নন। এই প্রথম আমেরিকার কোনো প্রেসিডেন্টের ভাষণ শুনে 'এহ, তুমি কত ভালো, সেইটা জানা আছে' ভাবনা আসবে না। ট্রাম্প অন্তত অন্তরে খুনি আর মুখে জেন্টলম্যান না। সে অন্তরে যা রাখে, মুখে সেটাই বলে। উপর দিয়া ভালো মানুষী নাই তার। এধরণের মানুষ পছন্দ করি।

আমেরিকা বহু মানুষের জীবন নষ্ট করেছে। আমেরিকা পৃথিবীর সব দেশের প্রাইভেসী নষ্ট করেছে। সেই প্রাইভেসী নষ্টের নাম আবার সুন্দর করে স্যাটেলাইট দিয়েছে। তখন গা চিড়বিড় করতো। এই এরাই যখন আবার শান্তির বানী কপচায় তখন রাগে ক্ষোভে যা তা করতে ইচ্ছে করতো। এখন অন্তত এই রাগটা থাকবে না। নিউক্লিয়ার উইপন হাতে নিয়ে শান্তির বানী, সভ্যতার ঝান্ডা উড়ানো অসহ্য।

আর মুসলমানের ভাগ্য ট্রাম্প নির্ধারণ করে না। ব্ল্যাকদের ভাগ্য বিধাতাও সে না। বরং ট্রাম্পের ভাগ্যকেই নিয়ন্ত্রণ করেন আমাদের আল্লাহ। তিনি সেটা তার গলার সাথে ঝুলাইয়া দিয়াছেন। ট্রাম্পের বিজয়, হিলারির পরাজয় সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ। অথচ ঘটনার আকস্মিকতায় আমরা তা ভুলে যাই। কি হবে, কি হবে ধ্বনিতে চারদিক কাঁপিয়ে তুলি। ঠিক না।

ইলোরা জামান এর ফেসবুক থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ