রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

পল্লবীতে সিআইডি কর্মকর্তার ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ded-body-2আওয়ার ইসলাম:  রাজধানীর পল্লবী এলাকা থেকে সোমেন হাসনাইন রাব্বানী নামের এক সিআইডি  কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। আজ (১১ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় ১১ নাম্বার সেকশনের এ ব্লকের ২ নাম্বার লেনের ৮ নাম্বার রোডের ৫ নাম্বার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ বাড়ির ৪ তলার দরজা ভেঙে লাশ উদ্ধার করে। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’ রাব্বানী সিআইডির অর্গানাইজ ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন বলেও জানান তিনি।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ