শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইফুল ইসলাম রিয়াদ

worldআজ পরিচিত হবো রাজতান্ত্রিক দেশ ভুটানের সাথে। ভুটান শব্দটি এসেছে ভূ-উত্থান থেকে। অর্থ-উঁচু ভূমি। কারো মতে ভোটস-আন্ত থেকে। অর্থ-তিব্বতের শেষ সীমানা।

সংক্ষিপ্ত ইতিহাস: হিমালয় পর্বতের পূর্ব অংশে অবস্থিত দক্ষিণ এশিয়ার রাজতান্ত্রিক দেশ ভুটান। উত্তরে রয়েছে চীনের তিব্বত। দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারত। অনেকগুলো নদীর জন্মস্থান এদেশে হলেও নেই কোন জলাভূমি। গোঠা রাজ্যই পাহাড়ি অঞ্চল এবং হিমালয় পর্বতে পরিবেষ্টিত। বর্তমান ভুটান একসময় পাহাড়ের উপত্যকার খণ্ড খণ্ড রাজ্য ছিল।

১৬১৬ সালে নগাওয়ানা নামগিয়াল নামের তিব্বতি লামা শবদ্রুং তিনবার ভুটানের উপর তিব্বতের আক্রমণ প্রতিহত করলে বিচ্ছিন্ন রাজ্যগুলো সংঘবদ্ধ হয়ে আজকের ভূটানে পরিণত হয়। ভুটানি শাসকের সাথে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির এক সাক্ষরিক চুক্তির ফলে ১৮৬৫ সাল থেকে ভুটানিরা বার্ষিক ভর্তুকি পায়। ১৯১০ সালের জানুয়ারি মাসে এক চুক্তির ভিত্তিতে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ বন্ধ করে। ১৯৪৯ সালের ৮ আগষ্টের এক চুক্তির পরিপ্রেক্ষিতে ভারত সরকার ভুটানের উপর বৈদেশিক বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।

তবে ভুটানের বৈদেশিক নীতি ব্রিটিশ সরকারের পরামর্শ সাপেক্ষ পরিচালিত হয়। বাংলাদেশের উত্তর পশ্চিমবঙ্গের পরেই জয়গা সীমান্ত পার হলেই ভুটানের ফুন্টশেলিং। পুরো দেশটাই যন্ত্রমুখর। তবে এটি এক আশ্চর্য দেশ। একবিংশ শতাব্দীর হিমালয়ে দাঁড়িয়েও ভুটানে টিভি নিষিদ্ধ। জাতীয় পোশাক না পরা শাস্তিযোগ্য অপরাধ। ভুটানের আকার-আকৃতি ও পার্বত্য ভূ প্রকৃতি দেখতে অনেকটাই সুইজারল্যান্ডের মত। তাই একে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড বলতে ভুল করে না কেউ।

এক নজরে

রাষ্ট্রীয় নাম: দ্য কিংডম অব ভুটান।
রাজধানী: থিম্পু।
সরকারের ধরণ: রাজতন্ত্র।
আয়তন: ৪৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার।
জনসংখ্যা: ৪২ হাজার ৭৩৭ জন (২০০৭ সালের জরিপ)
ধর্ম: লামাপন্থি বৌদ্ধ ৭৫ শতাংশ এবং ভারত ও নেপাল প্রভাবিত হিন্দু ২৫ শতাংশ।
মাথাপিছু বাৎসরিক আয়: