বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

আবার বাাঁচার আশায়...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bodyআওয়ার ইসলাম: বিরল ক্যানসারে আক্রান্ত এক কিশোরী মৃত্যুর আগ মুহূর্তে করা এক মামলায় ঐতিহাসিক রায় পেয়েছে। ১৪ বছরের মেয়েটি মৃত্যুর পর তার দেহ সংরক্ষণ করার জন্য এ মামলা করেছিল। তার ধারণা, ক্যানসারের জীবাণু শরীর থেকে ধ্বংসের পর আবার প্রাণের সঞ্চার হবে। খবর বিবিসির।

যুক্তরাজ্যের হাইকোর্ট রায় দিয়েছেন, মেয়েটির মা তার মরদেহ যা করতে চান, তা করতে দেয়া হবে। গত মাসে মারা যাওয়া ওই মেয়েটির মরদেহ এখন যুক্তরাষ্ট্রের হিমঘরে রাখা আছে।

নাম না জানা লন্ডনের বাসিন্দা ওই মেয়েটি মৃত্যুর আগ পর্যন্ত মানবদেহ সংরক্ষণের উপায় ইন্টারনেটে খোঁজ করে গেছে।

মৃত্যুর আগে বিচারকের উদ্দেশ্যে এক আবেগঘন আর্জিতে মেয়েটি জানায়, সে বহুদিন বাঁচতে চায়, তাই তাকে যেন কবর দেয়া না হয়।

আরআর