রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মসজিদে নববীর লাইব্রেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফারুক ফেরদৌস: মদিনা মুনাওয়ারায় আরও অনেক বড় বড় লাইব্রেরী আছে। কিন্তু মসজিদে নববীর লাইব্রেরীর মর্যাদাই আলাদা। রসুল সা. এর পায়ের কাছে অবস্থিত এই লাইব্রেরীতে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ জ্ঞানপিপাসু জিয়ারতকারী ও ছাত্র আসেন। সারাক্ষণ এই লাইব্রেরীতে শত শত স্থানীয় ও বিদেশী মানুষ অধ্যয়নে মগ্ন থাকেন।

এটি সৌদি আরবের প্রাচীন লাইব্রেরিগুলোর অন্যতম। এখানে ৫৮০ হিজরিতে লিখিত কিতাব এবং কোরআনের প্রাচীন নকশা আছে।

0520255dc5b94b

নিয়মতান্ত্রিকভাবে এই লাইব্রেরি চালু হয় শাহ আব্দুল আজিজ আলে সউদের সময় ১৩৫২ হিজরি সনে। এর সূচনা করেন ওই সময়ের ওয়াকফ ডাইরেক্টর আবিদ মাদানী। আহমদ বিন ইয়াসি আল খিয়ারি লাইব্রেরির প্রথম ডাইরেক্টর নিযুক্ত হন। প্রথম এই লাইব্রেরিটি মসজিদে নববীর বাবে ওমরের সামনে স্থাপিত হয়েছিলো। লাইব্রেরিতে কিতাবের সংখ্যা বেড়ে গেলে ২৪২৮ হিজরিতে লাইব্রেরিটিকে সম্প্রসারণ করে বাবুল আকিকের সামনে নিয়ে আসা হয়।

লাইব্রেরিয়ান বদর বিন রুযায়েক আল আওফী জানান, এই লাইব্রেরীর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে দায়িত্ব হারামাইন শরিফাইনের দায়িত্বশীলদের কাছে। লাইব্রেরিটির আয়তন এখন ৭৪৪ বর্গমিটার।

সূত্র: কুদরত উর্দু

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ