সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ভালোবাসার আনন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাবীবাহ্ নাসরীন

habibahসন্ধ্যায় বাসায় ফেরার সময় অ‌ফি‌সের ‌নি‌চে এসে দে‌খি অন্য এক অ‌ফি‌সের সি‌কিউ‌রি‌টি গার্ড লোক‌টি একটা প‌লি‌থি‌নের ব্যা‌গে অল্প‌কিছু শুক‌নো মু‌ড়ি নি‌য়ে চি‌বু‌চ্ছেন, তার বি‌কে‌লের নাস্তা ওটাই! বু‌কের ভেতরটা এমন হু হু ক‌রে উঠ‌লো! অ‌ফি‌সে প্র‌তি‌দিন কত ভা‌লো ভা‌লো নাস্তা দেয়, তাও সব‌দিন খাই না! আর এই লোকটি! কত তৃ‌প্তি নি‌য়ে শুক‌নো মু‌ড়ি চি‌বু‌চ্ছেন!

‌লোক‌টি‌কে আ‌মি চি‌নি, অ‌ফি‌সে আস‌তে যে‌তে প্রায় প্র‌তি‌দিনই সালাম বি‌নিময় হয়। আমার হা‌তে ছিল লাড্ডুর প্যা‌কেট। ভ‌য়ে ভ‌য়ে সেটাই লোক‌টির দি‌কে বা‌ড়ি‌য়ে ধরল‌াম, য‌দি কিছু ম‌নে ক‌রেন, যদি লাড্ডুর প্যা‌কেট ফি‌রি‌য়ে দেন! আমা‌কে কৃতার্থ ক‌রে দি‌য়ে লোক‌টি লাড্ডু গ্রহন কর‌লেন এবং বিন‌য়ের সাথে ধন্যবাদও জানা‌লেন। বুকভরা ভা‌লোবাসা আর চোখ ভরা জল নি‌য়ে আ‌মি বাসার দি‌কে পা বাড়ালাম।

মানুষ‌কে ভা‌লোবাস‌তে জান‌লে নি‌জের হাজারটা দুঃখ, কষ্ট, আঘাতও গা‌য়ে লা‌গে না। জীবন এত সং‌ক্ষিপ্ত যে মা‌ঝে মা‌ঝে ম‌নে হয়, ভালোবাসার জন্য একটা জীবন খুব স্বল্প সময়। একটা দীর্ঘ জীবন আমার বাঁচ‌তে ই‌চ্ছে ক‌রে শুধু ভা‌লোবাসার জন্য। কা‌রো মু‌খে এক টুক‌রো হা‌সি ফোটা‌নো‌তে যতটা আনন্দ, সারা পৃথিবী আমার হা‌তে তু‌লে দি‌লেও ততটা আনন্দ পা‌বো না। মানুষ, য‌দি চাও, আমা‌কে কষ্ট দি‌তে প‌া‌রো। আ‌মি তোমা‌দের‌কে ভা‌লোবা‌সি।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ