রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

নাসিক নির্বাচনে প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Islami oikko jutআওয়ার ইসলাম: নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট। আজ বিকাল ৩টায় লালবাগস্থ কার্যালয়ে জোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিশে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

বৈঠকে জোট চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী বলেন, ইসলামী ঐক্যজোট নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এদেশের আলেম-উলামা ও দ্বীনদার জনতার বৃহত্তর রাজনৈতিক প্লাটফরম। ইসলামী ঐক্যজোট মনে করে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু রাজনীতির বিকাশে নির্বাচনের কোন বিকল্প নেই। জাতীয় নির্বাচনের মত না হলেও সিটি নির্বাচনের কোন অংশে গুরুত্ব কম নয়।

তিনি বলেন, আমরা চাই নাসিক নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের নগরপিতা নির্বাচিক করুক। দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে ইসলামী ঐক্যজোট নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।

ইসলামী ঐক্যজোটের মজলিসে শূরার বৈঠকে উপস্থিত ছিলেন জোটের মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিমউদ্দিন, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা আলতাফ হোসাইন, দফতর সম্পাদক মাওলানা রিয়াজতুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান প্রমুখ।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ