বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


নৌকার পর নৌকায় ফিরে যাচ্ছে বিপন্ন রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_92636522_57687b06-aa5e-48a4-886f-bea3f68a7c64আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের মুখে বিপন্ন রোহিঙ্গাদের আরো নৌকা বাংলাদেশ সীমান্ত থেকে ফেরত পাঠিয়েছে।

টেকনাফে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বিবিসিকে বলছেন, বৃহস্পতিবার ভোর চারটা থেকে ছয়টার মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নাফ নদীতে যাত্রী বোঝাই সাতটা নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে।

কিন্তু সীমান্তের চারটে পয়েন্টে এদের আটক করা হয় এবং নৌকাগুলোকে ফেরত পাঠানো হয় বলে তিনি জানান।

নৌকাগুলিতে শতাধিক রোহিঙ্গা নারী ও পুরুষ ছিল সরকারি কর্মকর্তারা বলছেন।

অবশ্য টেকনাফের স্থানীয় বাসিন্দারা জানাছেন, বিজিবি'র কঠোর প্রহরা সত্ত্বেও সীমান্ত পথে প্রকাশ্যে কিংবা গোপণে অনুপ্রবেশের প্রচেষ্টা অব্যাহত আছে।

ওদিকে অর্থের বিনিময়ে অবৈধ পথে রোহিঙ্গাদের বাংলাদেশে পাচারের দায়ে টেকনাফের ভ্রাম্যমাণ আদালত আটজন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।

টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ বিবিসিকে একথা নিশ্চিত করেছেন। গতকালও একই অভিযোগে কক্সবাজারের উখিয়াতে তিনজন দালালের সাজা হয়েছে।

রোহিঙ্গাদের প্রতি সরকারের কঠোর মনোভাব সত্ত্বেও সীমান্তের ওপারে চরম সঙ্কটজনক পরিস্থিতিতে পড়া মানুষদের প্রতি বাংলাদেশিদের সহানুভূতি দৃশ্যত বাড়ছে।

তবে মিয়ানমারের সরকার রোহিঙ্গাদের ওপর নির্যাতনের দাবি বরাবরই 'অতিরঞ্জিত' বলে বর্ণনা করে থাকে।

বর্মী সরকারের একজন মুখপাত্র য থে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আসলে রাখাইনে যা ঘটছে, তা বিচ্ছিন্ন ঘটনা।

রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছেরাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে

মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা অভিযোগ করছেন, রাখাইন প্রদেশে মিয়ানমারের সেনাবাহিনী খুন এবং ব্যাপক নির্যাতন চালাচ্ছে।

সীমান্ত এলাকা ঘুরে এসে বিবিসি বাংলার সংবাদদাতা আকবর হোসেন কুতুপালং এলাকায় মোজিনা খাতুন নামে একজন রোহিঙ্গা নারীর সাথে কথা à