রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

‘বৌদ্ধদের এই হত্যাযজ্ঞ কোনোভাবেই মানা যায় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

charmonai_peerআওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্যাতিত নিপীড়িত নিরীহ রোহিঙ্গাদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠলেও পাষণ্ড বৌদ্ধ সন্ত্রাসীদের একটুও দয়াবোধ হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে নির্যাতনের বিভৎস চিত্র দেখলে যে কোন পাষণ্ড হৃদয়ও নাড়া না দিয়ে পারে না। বৌদ্ধ সন্ত্রাসীরা নিরীহ নারী পুরুষ ও শিশুদের নির্বিচারে হত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না। রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ করে দিতে জাতিসংঘ, ওআইসি ও মানবাধিকার সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

এক বিবৃতিতে তিনি বলেন, মুসলিম গণহত্যা বন্ধে ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশ সরকারকে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে মিয়ানমার, জাতিসংঘকে চাপ প্রয়োগ করতে হবে। মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা নিরীহ, নিরাপরাধ মুসলমান শিশু, নারী ও পুরুষকে নির্মমভাবে হত্যাযজ্ঞে মেতে উঠেছে।

তিনি আগামী ৫ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি সফলের জন্য ঈমানদার জনতার প্রতি আহ্বান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ