বাংলাদেশের প্রসিদ্ধ ও সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, খতিবে জামান, তরজুমানে আহলে সুন্নত ওয়াল জামায়াত আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী (হাফিযাহুল্লাহু) দীর্ঘ দিন থেকেই নানা রকম অসুস্থতায় ভুগছেন৷ ঢাকার এ্যাপোলো ও পিজি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ মাস৷ সেখানে খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা৷ অবস্থার উন্নতি না হওয়ায় গত ৭ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য হজরতকে ভারতে নিয়ে যাওয়া হয়৷ ভর্তি করা হয় দিল্লির অদূরে হরিয়ানা প্রদেশের অন্তর্গত বিখ্যাত 'মেডান্টা হাসপাতালে' দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তার মেরুদন্ডের দু'টি হাড্ডি ক্ষয় হয়ে গেছে৷ অপারেশন করা হলেই কেবল সুস্থ হওয়া সম্ভব৷ প্রথম অপারেশন হয় গত ১৪ তারিখে৷ তার দু'দিন বাদে আরেকটি ছোট অপারেশন করাতে হয়৷
বিস্তারিত শুনুন দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থী ও ourislam24.com-এর দেওবন্দ প্রতিনিধি হাওলাদার জহিরুল ইসলামের কাছে
মেডান্টা হাসপাতালের পথে
দেওবন্দ থেকে বের হয়েছিলাম ভোর সাড়ে পাঁচটায়৷ সূর্য ওঠার তখনও সোয়া ঘণ্টা বাকি৷ উস্তাদে মুহজতারাম আল্লামা মুজ্জাম্মিল বাদায়ূনীকে নিয়ে গাড়ি ছুটলো দিল্লির পথে৷ ভোরের নীরবতা ভেঙে তর তর করে এগিয়ে চললো আমাদের প্রাইভেট কারটি৷ আল্লামা বাদায়ূনী ৫ দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশে৷ ১১টায় হজরতকে নিউ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন পর্যন্ত এগিয়ে দিলাম৷ বড্ডো মায়া হলো দেশ-মাতৃকা, মায়ের জন্য৷
পরক্ষণেই আমারা রওনা হলাম গুরগাঁও-এর পথে৷ এ এলাকেতেই ‘মেডান্টা হাসপাতাল৷’
মেডান্টা ভারতের উন্নত হসপিটালগুলির ২য় নম্বরে আছে৷ মাদ্রাজ হসপিটালের পরই এর অবস্থান৷ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে চিকিৎসা নিতে আসে৷ আফগানিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন, আফ্রিকাসহ বহু দেশের মানুষ এই হসপিটালে এসে থাকেন৷ ভারতের বিত্তবানরাই কেবল এখানে আসতে পারেন৷
বিমানবন্দর থেকে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার৷ মাওলানা ওলীপুরীর সঙ্গে থাকা মাওলানা আবদুল কুদ্দুসকে ফোন করে ঠিকানাটা জেনে নিলাম আরেকবার৷
মেডান্টা হসপিটালে
পৌঁনে বারোটার দিকে গাড়ি থামলো হাসপাতালের সদর গেইটে৷ আধুনিক ডিজাইনের পনেরো তলা বিল্ডিংয়ের চূড়ায় ইংরেজিতে বড় করে লেখা নজরে পড়লো 'মেডান্টা৷'
ড্রাইভারকে চা-নাশতা খেতে বলে পা বাড়ালামা ভেতরের দিকে৷ সবুজ ফুলেল মাঠ পে