রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

ড. ইউনূস ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unus_20970_1470139175আওয়ার ইসলাম: বাংলাদেশ ব্যাংক ড. মুহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজী ইউনূসের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে। এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) এই দুইজনের ব্যাংক হিসাব তলব করেছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়ে এনবিআর বলেছে, ট্যাক্স রিটার্নের সঙ্গে আয়-ব্যয়ের মিল আছে কিনা তা খতিয়ে দেখতে এই দুজনের ব্যাংকের সব তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ব্যাংক হিসাব ছাড়াও গ্রামীণ ব্যাংকের ব্যাংক হিসাবও তলব করেছে এনবিআর।

১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। শুরুর সময় থেকেই প্রতিষ্ঠানটির এমডির দায়িত্ব পালন করছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তবে অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ২০১১ সালে এ পদে থাকার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রশ্ন তোলে। ওই বছর মার্চে ইউনূসকে ৭১ বছর বয়সে অব্যাহতি দেয় বাংলাদেশ ব্যাংক। ২০০৬ সালে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে শান্তি স্থাপন বিবেচনায় ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পায়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ