বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মন্দির ভাঙলে প্রচার, মসজিদ পোড়ালে মিডিয়া এড়িয়ে যায় কেনো? তুহিন মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tuhin-malikআওয়ার ইসলাম:  মন্দির ভাঙলো। মিডিয়াগুলো যেভাবে মানবাধিকার আর মানবতার ফাঁকা বুলি  ‍ছেড়ে নিউজ লিড করলো তাতে মনে হলো তারা ঠিকঠাক মানবাধিকারের পথেই হাটছে। কিন্তু যখন মসজিদ পোড়ালো তখন বাংলাদেশের প্রথম সাড়ির গণমাধ্যগুলো নিউজটা এড়িয়ে গেলো। তখন তাদের বিকৃত ও একরোখা মানসিকতার ছদ্মাবরণটা সবার সামনে চলে এলো। বাংলাদেশের খ্যাতনামা আইনজীবি তুহিন মালিক তিনি তার ফেসবুক পোস্টে যা লিখেছেন আওয়ার ইসলামের পাঠকদের জন্য তা এখানে হুবহু তুলে ধরা হলো-

হবিগঞ্জে ৩টি মসজিদে আগুন দেয়া হয়েছে।
পুড়ে গেছে ৫০টির অধিক পবিত্র কোরআন শরিফ।

আশ্চর্য,
কোথাও এ খবরটি এতটুকুও জায়গা পায়নি!

সাংবাদিক পীর হাবিব ভাইয়ের পূর্বপশ্চিম বিডি নিউজে বলা হয়েছে-

‘হবিগঞ্জ জেলায় তিনটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সবকটি মসজিদে ৫০টির অধিক পবিত্র কোরআন শরিফ পুড়ে গেছে বলে জানা গেছে।’

‘রোববার সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ভাংঙ্গাপুল জামে মসজিদ, পশ্চিম ভাদৈ জামে মসজিদ ও ধুলিয়াখাল শাহজালাল জামে মসজিদে এ ঘটনা ঘটে।’

‘ধারণা করা হচ্ছে- নাসিরনগরের ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনা হতে পারে।’

এবিআর