রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন কফি আনান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kofi-ananআওয়ার ইসলাম: জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান সফর করতে যাচ্ছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে। সেখানকার নির্যাতিত রোহিঙ্গাদের অবস্থা স্বচক্ষে দেখবেন তিনি। রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন আর নিপীড়ন দিন দিন বেড়েই চলেছে। সেনাবাহিনীর এমন বর্বর ও অসভ্য আচরণের তীব্র নিন্দা গোটা বিশ্বজুড়েই হচ্ছে। এ পর্যন্ত ৮৬ জন নিহত হওয়ার বিষয়টি যদিও স্বীকার করেছে সেনাবাহিনী। তবে বিভিন্ন সংস্থার দাবি সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত ৪১৭ জন রোহিঙ্গা নিহত হয়েছে।

রাখাইন রাজ্যের উপদেষ্টা কমিশনের প্রধান হিসেবে গত আগস্টে নিযুক্ত হয়েছিলেন নোবেল বিজয়ী কফি আনান। ওই রাজ্যের জটিলতা এবং ভঙ্গুর বিষয়গুলো নিয়ে উপযুক্ত সমাধানের লক্ষ্যে কাজ করার কথা ওই কমিশনের। রাখাইন রাজ্যে ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাস করে।

সোমবার কমিশনের সদস্য এবং মিয়ানমারের ইসলামিক সেন্টারের প্রধান আহ্বায়ক আই লুইন আনাদলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই কফি আনান মিয়ানমারে সফর করবেন।

সোমবার রাখাইন রাজ্যের আঞ্চলিক সরকারের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কফি আনান বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলীয় মাওংদাও শহরে যাবেন।

গত ছয় সপ্তাহ ধরে মাওংদাও এবং আরো বেশ কিছু গ্রামে রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার, হত্যা, ধর্ষণ, গণগ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ