রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

শেষ হলো চরমোনাইয়ের বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

barisal1448781913আওয়ার ইসলাম: তিনদিন ব্যাপী  চরমোনাইয়ের বাৎসরিক মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আখেরি মোনাজাত পরিচালনা করেন।

আখেরি মুনাজাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে লঞ্চ, ট্রলার ও বাস যোগে মুসল্লিরা চরমোনাই মাহফিলের ময়দানে উপস্থিত হন। গোটা এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর রেজাউল করীম। তিনি মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও উন্নতি কামনা করেন। বিশেষ করে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য দোয়া করেন। মোনাজাতে দেশবাসীর সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ