সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

৩৩% ছাত্রীর দৃষ্টিতে স্কুল অনিরাপদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

girl-harrageআওয়ার ইসলাম:  স্কুলগামী ৩৩ শতাংশ ছাত্রীর দৃষ্টিতে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান অনিরাপদ। প্রতিষ্ঠানের দেয়াল ও খুটিতে থাকে অশ্লীল ছবি ও লেখা। স্কুলে থাকে না নিরাপত্তারক্ষী। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী, এমনকি বহিরাগতদের হাতে তারা নির্যাতিত হয়। আর স্কুলে যাতায়াতের পথে তাদের নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়।

তথ্যচিত্রে এমনটাই উঠে এসেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) পরিচালিত এক জরিপে। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা নিরসনে নিরাপদ স্কুল ও নিরাপদ সমাজ' শীর্ষক পরামর্শ সভায় মূল প্রবন্ধে জরিপের এ তথ্য তুুলে ধরেন বিএনপিএসের সমন্বয়কারী ফয়সাল বিন মজিদ।

সংগঠনটির নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান, ইউএন-ওমেনের বাংলাদেশের প্রতিনিধি ক্রিস্টিন হান্টার সহ অন্যান্যরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান বলেন, 'নারীর প্রতি সহিংসতা গণতন্ত্র, নারী-পুরুষ সমতা ও মানবাধিকারের অন্তরায়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নির্যাতিত হবে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'  শিক্ষদের যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যেক স্কুলে কাউন্সেলিং ও নারী শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণেরও আহবান জানান তিনি।

ক্রিস্টিন হান্টার বলেন, 'নারীরা ঘরে-বাইরে যৌন নির্যাতনসহ নানা নির্যাতনের শিকার হচ্ছে। নিরাপত্তাহীনতা ও ঝুঁকির কারণে তাদের স্বাভাবিক বিকাশও ব্যাহত হচ্ছে।' তিনি যৌন নির্যাতন বন্ধে হাইকোর্টের দেওয়া নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মেনে চলার আহবান জানান।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ