শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে : জৈনপুরের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1480785693_adadadআওয়ার ইসলাম: জৈনপুর দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ সুফি সাইফুল হাফিজ সিদ্দিকী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই এ ধর্মে। অনৈক্য ও পারস্পরিক দ্বন্দ-অভিশ্বাসের কারণে বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলছে বর্বর নির্যাতন। তাই ইসলাম বিদ্বেষী অপশক্তির হাত থেকে বাঁচতে হলে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এ অন্যায় অত্যাচার ও ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, কুরআন ও সুন্নাহ মোতাবেক মুসলমানদের চলতে হবে, সকল অন্যায়-অবিচার থেকে সমাজকে মুক্ত রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে। তিনি শনিবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী এলাকায় আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ব্যবসায়ী আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মাহফিলে বক্তব্য রাখেন হযরত মাওলানা আলী হায়দার নিজামী, নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী, মাওলানা মুফতি আবুল খায়ের, মাওলানা আব্দুল বাতেন, মুফতি মাজহারুল ইসলাম, মাওলানা আবুল বাশার ফারুকী, মাওলানা অহিদুর রহমান, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা হাফেজ ইমাম আল-হুসাইনী প্রমুখ। মাহফিল পরিচালনা করেন জৈনপুরের খলিফা মাওলানা নূরে আলম আজমী।
পরে বাংলাদেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জৈনপুর দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ সুফি সাইফুল হাফিজ সিদ্দিকীর ছেলে মাওলানা হাফিজ সিদ্দিকী।

এম কে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ