রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চাঁদপুরে দেওয়াবাগীর মাহফিল পণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahfil2চাঁদপুর: চাঁদপুরে দেওয়ানবাগীর মাহফিল পণ্ড করে দিয়েছে সাধারণ জনতা। মাহফিলের পোস্টারের লেখাকে কেন্দ্র করে প্রখমে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর ওয়াজের প্যান্ডেল ভেঙে দেন স্থানীয় আরেক পীরজাদার সমর্থকরা।

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের ঢালীর ঘাট বাজারের এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঢালীর ঘাট বাজারে দেওয়ানবাগীর সমর্থকরা ওয়াজ-মাহফিলে করার প্রস্তুতি নেয়। এ উপলক্ষে ওই পোস্টারের লেখা নিয়ে পার্শ্ববর্তী বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ ঢালীর ঘাট জামে মসজিদে আসর নামাজ শেষে তার বয়ানে মন্তব্য করেন। কিছু মুসল্লি এ বয়ান শুনে মসজিদ থেকে বের হয়ে দেওয়ানবাগী সমর্থকদের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলে।

এ নিয়ে দেওয়ানবাগীর মুরিদ তাহের ও মোশারফসহ অন্যরা গিয়ে পীরজাদা মাহফুজুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর বাগাদী থেকে কয়েকশ' লোক ঢালীর ঘাট আসে। এ সময় উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পীরজাদার সমর্থকরা দেওয়ানবাগী মাহফিলের প্যান্ডেল ভেঙে দেন।

এআর  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ