রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দৌলতপুরে ওমানের শায়খ ইয়াহইয়া সালিম সংবর্ধিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

salimরিয়াদ: সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী দরসগাহ দৌলতপুর নোয়াপাড়া দারুল উলুম মাদরাসায় ওমানের মাদরাসাতুল উফুক আল জাদীদ আল খাচ্ছার প্রিন্সিপাল শায়খ ইয়াহইয়া সালিম আল আযরীর আগমন উপলক্ষ্যে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শায়খ ইয়াহইয়া সালিম আগমনের সময় মাদরাসার ছাত্ররা সারিবদ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও অভিনন্দন জানায়।

অনুষ্ঠানের মূল পর্বে মাদ্রাসার পক্ষ থেকে অথিতির হাতে একটি অারবি মানপত্র তুলে দেয়া হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাস্টার মৌলভী মুজ্জাম্মীল আলীর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষা সচিব মাওলানা তাহির আহমদের সঞ্চালনায় সংবর্ধনার জবাবে শায়খ ইয়াহইয়া সালিম বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কুরআন-হাদিসের শিক্ষার আলো ও ইসলামের আদর্শিক নমুনা দেখে সত্যিই আমি আপ্লুত। এ দেশের গ্রামে গ্রামে ইসলামি শিক্ষার আলো জ্বলে উঠুক।

মাদরাসার শিক্ষা-দীক্ষা, সুন্দর, সুষ্ঠু ব্যবস্থাপনা দেখে শায়খ বলেন, আমি আপনাদের মাদরাসার সার্বিক সফলতা কামনা করি। আপনাদের এই মাদরাসা ইসলামি শিক্ষার অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নূরুল হক, হাজী আব্দুজ জাহির, হাজী হুশিয়ার আলী, ওয়াকিব মিয়া, মাও. মুহিউদ্দিন কাসেমী, মুফতী শিব্বির আহমদ, মাও.সিরাজুল হক, মাও.ফজলুল কাদির, মাস্টার ফয়েজ আহমদ, মাও. মুকিম উদ্দিন, মাও. ইউনুস খান, মাও. সিদ্দিক আহমদ সালেহ, মাও.শহিদুল ইসলাম, মাও. সুজাত খান, মাও. মিজানুল হক, মাও. কামরুল হাসান জগলু, মাও. শাহ ফরিদ উদ্দিন, মাও. আব্দুল হাদী, ওমান প্রবাসী শফিকুল ইসলাম প্রমুখ।

এমকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ